শিরোনাম
গোয়ালন্দে অর্থের বিনিময়ে কৃষক দলের কমিটি গঠনের অভিযোগ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন গোয়ালন্দে জুলাই শহীদ দিবস পালিত, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় স্থাপিত হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর পাংশায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার। রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার রাজবাড়ীতে ‘কৃষক কার্ড’ কার্যক্রম শুরু, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে কৃষি বিভাগ জুলাই শহীদ দিবসে রাজবাড়ীতে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আত্মত্যাগ স্মরণ রাজবাড়ীর কালুখালীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত ‘জুলাই শহীদ দিবস। কালুখালীতে জেলা প্রশাসকের দিনব্যাপী সফর: সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন

রাজবাড়ীর পাংশায় ২ কেজি গাঁজা, ইয়াবা ও তাজা কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর পাংশা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা, ৫টি ইয়াবা ট্যাবলেট ও ৪টি তাজা কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার ১৬ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়িয়া গ্রামের পলাতক আসামি কামরুজ্জামান ওরফে কামুর বসতবাড়ির উঠানে এসআই (নিরস্ত্র) মো. শাহারিয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন কালুখালী উপজেলার বহরের গ্রামের মো. হানিফ হোসেনের ছেলে মো. আলমগীর হোসেন (৩৯) এবং একই উপজেলার বাস্তখোলা গ্রামের গনি মন্ডলের ছেলে ঠান্ডু ওরফে সান্টু মন্ডল (৩৬)। অভিযানকালে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ৫টি ইয়াবা ট্যাবলেট এবং ৪টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই মো. শাহারিয়ার হোসেন বাদী হয়ে পাংশা থানায় দুটি পৃথক মামলা দায়ের করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg