শিরোনাম
গোয়ালন্দে মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে মতবিনিময় সভা রাজবাড়ীর পাংশায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষ/ণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত জিল্লু গ্রে/প্তার রাজবাড়ীর পাংশায় ৪৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়ছে গাইড ওয়াল, নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ রাজবাড়ী পৌরসভা নির্বাচন: মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন আরিফুল ইসলাম রোমান রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক-পিকআপের ত্রিমুখী সংঘর্ষ, গুরুতর আহত ৩ জমি-সংক্রান্ত বিরো/ধে পাংশায় বসতবাড়িতে হাম/লা, ভাঙ/চুর ও লুট/পাটের অভিযোগ গোয়ালন্দে হেলে পড়া বিদ্যুতের খুঁটি সড়কের মাঝখানে, পথচারী ও যান চলাচলে দুর্ভোগ; পল্লী বিদ্যুতের অবহেলার অভিযোগ পদ্মার পানি বৃদ্ধিতে গোয়ালন্দে ফের নদীভাঙন, ঝুঁকিতে শতাধিক বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা রাজবাড়ীর পাংশায় জমি-সংক্রান্ত বিরোধে চা দোকানিকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

রাজবাড়ীর পাংশায় ৪৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৩৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৩ জুলাই) রাত প্রায় ৯টার দিকে পাংশা থানাধীন সমসপুর-পরাতন হাটগামী সড়কের পাশে সমসপুর এলাকায় একটি মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. শরিফুল ইসলাম (২৮) পাংশা উপজেলার যশাই এলাকার ১ নম্বর ওয়ার্ডের  মৃত অজেদ সরদারের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, এসআই (নিঃ) শিমুল শেখের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ব্যক্তির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৪৮ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাংশা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg