শিরোনাম
পদ্মার পানি বৃদ্ধিতে গোয়ালন্দে ফের নদীভাঙন, ঝুঁকিতে শতাধিক বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা রাজবাড়ীর পাংশায় জমি-সংক্রান্ত বিরোধে চা দোকানিকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২ গোয়ালন্দে আব্দুল হালিম মিয়া কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত গোয়ালন্দে মধ্যরাতের আগুনে পুড়ল অটোরিকশা, রান্নাঘর ও দুটি ছাগল গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় ভোগান্তি, ডাক্তার সংকট ও কর্মকর্তার অনুপস্থিতিতে বেহাল দশা অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোনসহ ধরা, বহিষ্কার ৫ পরীক্ষার্থী বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন

রাজবাড়ীর পাংশায় জমি-সংক্রান্ত বিরোধে চা দোকানিকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার / ২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের হরিনাডাঙ্গা গ্রামের আনন্দ বাজারে জমি-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে সুজন আলী (নাম উল্লেখিত) নামে এক চা দোকানিকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পূর্ববিরোধের জের ধরে আনন্দ বাজার এলাকায় কথা-কাটাকাটির একপর্যায়ে সুজন আলীর ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, কাইয়ুম মেম্বারের নির্দেশনায় হাসান শেখ, ওহাব শেখ, শাকিল শেখ, মুকুল জোয়ার্দার, রাসেল শেখসহ ১০ থেকে ১২ জনের একটি দল তাঁকে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহতের বাবা বাবুল শেখ জানান, তাঁর ছেলের শারীরিক অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়। তিনি বলেন, আমি গরিব মানুষ। আমার ছেলেকে উন্নত চিকিৎসা করাতে হবে। সবাই তার জন্য দোয়া করবেন।

এ ঘটনায় বাবুল শেখ বাদী হয়ে পাংশা মডেল থানায় আটজনের নাম উল্লেখ করে এবং আরও তিন থেকে চারজনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ ইতোমধ্যে হাসান ও শাকিল নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, মামলার ১ ও ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg