স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অভিযান চালিয়ে বসতবাড়ির আঙিনা থেকে একটি গাঁজা গাছ উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (৭ জুলাই) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রাজবাড়ীর একটি আভিযানিক দল উপপরিদর্শক মো. আকবর হোসেনের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার বাকসাডাঙ্গী গ্রামে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মো. ইলিয়াস শেখ (২৮) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বাকসাডাঙ্গী গ্রামের মো. ওয়াজেদ শেখের ছেলে।
অভিযানকালে ইলিয়াস শেখের নিজ দখলীয় বসতঘরের পূর্ব পাশের আঙিনায় চাষাবাদ ও রোপণ করা অবস্থায় একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক মো. আকবর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রাজবাড়ীর উপপরিচালক জানান, এ ঘটনায় উপপরিদর্শক মো. আকবর হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন।প্রাথমিক তথ্য অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান আছে।