শিরোনাম
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার / ৪২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল।

মঙ্গলবার দুপুরে জেলা যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ-সভাপতি সাব্বির আহম্মেদ দিপু।

তিনি বলেন, সারা বছরই আমাদের সাংগঠনিক কর্মসূচি অব্যাহত থাকবে। তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ সরকারে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ থাকবে না। একটি মহল যুবদলকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড।

তিনি আরও বলেন, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা না করে সংশ্লিষ্টদের সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসা উচিত।

সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ ফিরোজ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সোহাগ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নিকবর হোসেন মনি, সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট  সদস্য সচিব মামুনুল ইসলাম রনি,এবং গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফারুক দেওয়ান।

এ সময় জেলা যুবদলের অধীন আটটি ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা অপপ্রচার ও রাজনৈতিক অসৌজন্যমূলক আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg