শিরোনাম
কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয়

স্টাফ রিপোর্টার / ২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে কালুখালী উপজেলা সম্মেলনকক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন।

প্রতিযোগিতার ফাইনাল পর্বে খাগজানা উচ্চ বিদ্যালয় ও এ জেড এম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। যুক্তি, তথ্য ও উপস্থাপনার ভিত্তিতে বিচারকদের চূড়ান্ত রায়ে খাগজানা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালীর সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উপসহকারী পরিচালক মো. শাফিউল্লাহ। এছাড়াও উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাহ উদ্দিন বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে নৈতিকতা, সততা ও জবাবদিহিতার চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg