শিরোনাম
রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার / ৭৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ও জামালপুর বাজারে ভেজাল তিল তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. মো. আশিকুজ্জামান। এ সময় রাজবাড়ী নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান এবং দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. পনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

অভিযানকালে বহরপুর ও জামালপুর বাজারে আব্দুল হাই বিশ্বাস (৫৫) এবং শহিদুল বিশ্বাস (৬২) নামে দুই ব্যবসায়ীকে কৃত্রিম রং ব্যবহার করে ভেজাল তিল প্রস্তুত করতে দেখা যায়। তদন্তে জানা যায়, তারা লাল তিলের সঙ্গে রঞ্জক মিশিয়ে কালো তিল হিসেবে বাজারজাত করার উদ্দেশ্যে ভেজাল পণ্য তৈরি করছিলেন।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, দিনব্যাপী পরিচালিত মোবাইল কোর্টে এ অনিয়মের সত্যতা নিশ্চিত হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানের সময় ২২ বস্তা রঞ্জকমিশ্রিত ভেজাল তিল এবং ভেজাল তৈরিতে ব্যবহৃত রঙের কৌটা জব্দ করা হয়।

পরে জব্দকৃত ভেজাল তিল বিধি অনুযায়ী ধ্বংসের জন্য নিরাপদ খাদ্য কর্মকর্তা, রাজবাড়ীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় আব্দুল হাই বিশ্বাস ও শহিদুল বিশ্বাসকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

জেলা প্রশাসন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg