শিরোনাম
রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫ গাজীপুরে আত্মগোপনে থাকা গণধর্ষণ মামলার পলাতক আসামি রায়হান গ্রেপ্তার গোয়ালন্দে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে সিগারেট বিক্রি: রাজবাড়ীতে মোবাইল কোর্টের অভিযান

গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দে অতি দরিদ্র ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

রবিবার (১৪ জুন) সকাল ৯টা থেকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে)-এর নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে মেডিসিন, গাইনি, চর্ম ও যৌনরোগ, শিশু, চক্ষু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। চিকিৎসা শেষে রোগীদের বিনামূল্যে ওষুধ, পাওয়ারযুক্ত চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন পিএমকে হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মনজ সিনহা, গাইনি বিশেষজ্ঞ ডা. নাসরিন আক্তার, সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. জহির উদ্দিন, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. জিয়াউল হাসান, শিশু বিশেষজ্ঞ ডা. প্রিয়াঙ্কা রায় এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আশরাফ হোসেন।

এছাড়া চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন উপ-সহকারী মেডিকেল অফিসার বিপুল চন্দ্র, মো. তারেক ফয়সাল, মো. শুভ এবং মোহাম্মদ ফাহিম।

বিনামূল্যের চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচির (পিএমকে) এমআইএস অ্যান্ড আইসিটি বিভাগের প্রধান নুরুল ইসলাম টনি।

এসময় উপস্থিত ছিলেন পিএমকের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, ফরিদপুর জোনের প্রোগ্রাম ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম, রাজবাড়ী এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. জিল্লুর রহমান এবং গোয়ালন্দ শাখার ব্যবস্থাপক সজীব হোসেন।

আরও উপস্থিত ছিলেন পিএমকে কমিউনিটি হেলথ কেয়ারের প্রোগ্রাম ইনচার্জ ডা. মনিরুজ্জামান, ঢাকা প্রধান কার্যালয়ের আইসিটি কর্মকর্তা ফরহাদ হোসেন, ফরিদপুর জোনের আইসিটি অফিসার শুভ সাহাসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমআইএস অ্যান্ড আইসিটি বিভাগের প্রধান নুরুল ইসলাম টনি বলেন, পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে দেশের বিভিন্ন শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, মা ও শিশু স্বাস্থ্যসেবা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা, চক্ষু চিকিৎসা, বিনামূল্যে ওষুধ বিতরণ এবং সচেতনতামূলক কার্যক্রম পিএমকের স্বাস্থ্যসেবা কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। এরই ধারাবাহিকতায় গোয়ালন্দ শাখায় বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ওষুধ, পাওয়ারযুক্ত চশমা ও চোখের ড্রপ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা পিএমকের প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ডা. কাজী সুদীপ্তা কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পল্লী মঙ্গল কর্মসূচির এ মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg