শিরোনাম
রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা বালিয়াকান্দিতে টেবিল ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৭৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী, পাংশা ও বালিয়াকান্দি উপজেলায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ আয়োজনে পৃথকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আব্দুস সালাম মিয়া।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করে। প্রদর্শনীতে শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রযুক্তিনির্ভর চিন্তাভাবনা এবং বাস্তবমুখী উদ্ভাবনী উদ্যোগ দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম মিয়া বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিবান্ধব এবং উদ্ভাবনী চিন্তার অধিকারী হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, নতুন প্রজন্মের মেধা ও সৃজনশীলতাই আগামী দিনের স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা বিভাগের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণামুখী চিন্তা ও উদ্যোক্তা মনোভাব বিকাশে উৎসাহ প্রদান করা হয় বলে আয়োজকরা জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg