শিরোনাম
রাজবাড়ীতে গাঁজা-ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে দৌলতদিয়ায় ৪২ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ গোয়ালন্দে পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দের ছোটভাকলায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত রাজবাড়ীতে ডিবির অভিযানে ৭৪ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের সেরা ইউএনও গোয়ালন্দের সাথী দাস রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে ডিবির অভিযানে ৭৪ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ২০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭৪ পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় রাজবাড়ী-গোয়ালন্দঘাট-কুষ্টিয়া মহাসড়কের পাশে অবস্থিত বন্ধ থাকা মেসার্স খাজা ট্রেডার্সের রড-সিমেন্টের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
অভিযানকালে ৭৪ পুরিয়া হেরোইনসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার ঢালারপাড় এলাকার মো. হালিম মোল্লার ছেলে মো. সজীব মোল্লা (২২) এবং ফরিদপুর কোতোয়ালী থানার গুহলক্ষীপুর ধোপাবাড়ী সড়ক এলাকার ছগীর শেখের ছেলে শিশির শেখ (২১)।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাদের কাছ থেকে ৭৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg