শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

জন্ম-মৃত্যু নিবন্ধনে ঢাকা বিভাগের সেরা ইউএনও গোয়ালন্দের সাথী দাস

Lutfor Rahman / ১২২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার:

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদান রাখায় মে ‘২০২৬’ মাসে ঢাকা বিভাগের প্রথম (সেরা) স্থান অর্জন করেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

মঙ্গলবার (০৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও সাথী দাস। ২০২৬ সালের মে মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে গতিশীল করা, নিবন্ধনের হার বৃদ্ধি, তথ্য হালনাগাদ এবং নাগরিকদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ সম্মাননা অর্জন করেন।

জানা যায়, গোয়ালন্দ উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই সাথী দাস জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে শতভাগ সেবামুখী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তাঁর নির্দেশনায় ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় নিবন্ধন কার্যক্রম জোরদার করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

ইউএনও সাথী দাস বলেন, “এ সম্মাননা শুধু আমার একার নয়। গোয়ালন্দ উপজেলার জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফল এটি। সবার সহযোগিতায় আমরা নাগরিক সেবার মান আরও উন্নত করতে কাজ করে যাচ্ছি।”

গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইউএনও সাথী দাসের এ অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সফলতা অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg