স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ৪ জুন দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক-এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), রাজবাড়ীর সদস্যদের সমন্বয়ে বালিয়াকান্দি থানার বেরুলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে বালিয়াকান্দি থানার বেরুলী গ্রামের মৃত তাদের বিশ্বাসের ছেলে আ. কুদ্দুস বিশ্বাস (৬১)-কে দেহ তল্লাশি করে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূ গেছে, মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও নিয়মিত মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।