শিরোনাম
গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন রাজবাড়ীর সন্তান সামিউল ইসলাম রাফির থাইল্যান্ডে স্বর্ণজয় রাজবাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রাজবাড়ীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান পাংশায় মায়ের মৃত্যুর ঘটনায় মাদকাসক্ত ছেলেকে আটক, হত্যার অভিযোগ রাজবাড়ীর মাটিপাড়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গোয়ালন্দে ময়লা ব্যবস্থাপনায় বেহাল দশা, ডাম্পিং পয়েন্ট থাকলেও মিলছে না সমাধান রাজবাড়ীতে জাতীয় গ্রীন মিশনের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গোয়ালন্দে সার্বিক ফলাফলের হতাশার মাঝে ৫ শিক্ষার্থীর গোল্ডেন জিপিএ-৫ গোয়ালন্দে যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা

রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম

স্টাফ রিপোর্টার / ১২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেছেন, মাদক নির্মূলে প্রশাসনিকভাবে ইতোমধ্যে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং খুব শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আযহার নামাজ শেষে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজবাড়ীর বিভিন্ন এলাকায় মাদকের প্রভাব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবারের কোনো সদস্য বা সন্তান মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে আগে পারিবারিকভাবে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে। এলাকার শান্তি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আরও বলেন, রাজবাড়ীর উন্নয়নে এখনও নানা চ্যালেঞ্জ ও দীর্ঘদিনের সমস্যা রয়েছে।

এসব সমস্যা সমাধানে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি এলাকার মানুষের কল্যাণ ও উন্নয়নে কাজ চালিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন।

ঈদের জামাত শেষে প্রতিমন্ত্রী স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg