শিরোনাম
গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু

গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার / ২৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

0Shares

১৩৯ অসহায় মানুষের মাঝে ৩ লাখ টাকার অনুদান প্রদান।

স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ মে) দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১৩৯ জন উপকারভোগীর মাঝে মোট ৩ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

সভাপতির বক্তব্যে নুর ইসলাম মুন্নু বলেন, স্বচ্ছতার সঙ্গে তালিকা অনুযায়ী অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।বিতরণকালে অনেক অসহায় ও অসুস্থ মানুষকে দেখা গেছে, যাদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার প্রয়োজন রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাথী দাস বলেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের অনুকূলে বরাদ্দকৃত ৩ লাখ টাকা তালিকা অনুযায়ী বিতরণ করা হচ্ছে। মন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো তালিকা অনুসারেই উপকারভোগীদের মাঝে সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

এছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা নুরুন্নিসা সিদ্দিকার অনুকূলে গোয়ালন্দ উপজেলার জন্য বরাদ্দকৃত আরও ২ লাখ ৫০ হাজার টাকার সহায়তাও সংশ্লিষ্ট তালিকা অনুযায়ী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg