শিরোনাম
ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ দৌলতদিয়া যৌনপল্লীতে নারীর রহস্য/জনক মৃ/ত্যু দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধনের ঘোষণা গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ ও মরণোত্তর বীমা দাবি পরিশোধ

ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

স্টাফ রিপোর্টার / ৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার;

রাজবাড়ীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এক তরুণ চালক। জীবনঝুঁকির মধ্যেও উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দিয়ে ছিনতাইকারীকে আটক করতে সহায়তা করায় তাকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ।

আটক সোহাগ মুসুল্লি (৪০) নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়নাল এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটি কালো রঙের ওয়াকিটকি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার রসুলপুর এলাকার বাসিন্দা হাসিবুল হাসান (১৯) গত ৬ এপ্রিল প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বের হন। সন্ধ্যা আনুমানিক পৌনে ৮ টার দিকে রাজবাড়ীর অন্তুর মোড়ে যাত্রীর অপেক্ষায় থাকা অবস্থায় এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বাগমারা সড়কে যাওয়ার কথা বলেন।

পরে ওই ব্যক্তি জানান, তার সঙ্গে আরও দুইজন রয়েছে, যারা মোটরসাইকেলে পেছন থেকে আসবে। এ কথা বলে তিনি হাসিবুলের ইজিবাইকে ওঠেন। কিছুদূর যাওয়ার পর রাজবাড়ীর গোদার বাজার এলাকার নির্জন সড়কে পৌঁছালে ওই ব্যক্তি মোবাইলে কথা বলে “কাজ সাকসেস হয়েছে” বলে মন্তব্য করেন। এরপর তিনি ইজিবাইক চালক হাসিবুলকে মারধর শুরু করেন।

হঠাৎ এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে অসাধারণ সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দেন হাসিবুল। নিজেকে এবং তার ইজিবাইক রক্ষায় তিনি দ্রুত গাড়িটি চালিয়ে পান্না চত্বর এলাকায় কালামের ফুলের দোকানের ভেতরে ঢুকিয়ে দেন। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এদিকে, ঝুঁকিপূর্ণ মুহূর্তে সাহসিকতা ও বুদ্ধিমত্তার মাধ্যমে ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে দেওয়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ইজিবাইক চালক হাসিবুল হাসানকে পুরস্কৃত করেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার মনজুর মোরশেদ। স্থানীয়রাও তার সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg