শিরোনাম
পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

গোয়ালন্দে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক সমাবেশ ও মরণোত্তর বীমা দাবি পরিশোধ

স্টাফ রিপোর্টার / ৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দে ইসলামী শরীয়াহভিত্তিক জীবন বীমা প্রতিষ্ঠান Sonali Life Insurance PLC-এর উদ্যোগে গ্রাহক সমাবেশ ও মরণোত্তর বীমা দাবি পরিশোধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোনালী জীবন, সুখের জীবন স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৫ মে) সকাল ১১টায় বরাট আকিরন নেতা ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি রাজবাড়ী মেট্রো ইউএম ও এফএ’র ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এজিএম মোহাম্মদ ইমাম হোসাইন।

ইউনিট ম্যানেজার যোবায়ের হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোস্তফা কামাল, মোঃ দুলাল হোসেন, সুজিত সরকার (জয়), তানসেন শেখ, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, পাবনার আমিনপুর থানার সাব-ইন্সপেক্টর মুন্সী আব্দুল লোকমান, বরাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দিরাজ আলী শেখ, ইউপি সদস্য মোঃ সেলিম প্রামাণিক ও মোঃ ইউসুফ আলী শেখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে প্রয়াত গ্রাহক ছোট ভাকলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর বরাট গ্রামের বাসিন্দা মরহুম হেদায়েত হোসেনের মরণোত্তর বীমা দাবি হিসেবে ৯৪ হাজার ২৪৫ টাকার চেক হস্তান্তর করা হয়। মরহুমের নমিনি ও বড় ভাই মোঃ টিটু হোসেন চেক গ্রহণ করেন।

বক্তারা বলেন, গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং শরীয়াহভিত্তিক বীমা ব্যবস্থার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg