শিরোনাম
গোয়ালন্দে খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলার নবাগত ইউএনও’র সঙ্গে গোয়ালন্দ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইউনুস মোল্লা গ্রেপ্তার রাজবাড়ীতে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের নিজস্ব এটিএম সেবা চালু রাজবাড়ীতে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির সভা রাজবাড়ীর বহরপুরে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় ১০টি দোকান রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড দৌলতদিয়া ওয়াই-টাইপ সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

ফরিদপুরে মাটি/চাপা অবস্থায় মা-শি/শুর অর্ধ/গলিত মর/দেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ৭৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

0Shares
  • ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চর বালুধুম এলাকায় মাটিচাপা দেওয়া অবস্থায় এক নারী ও তার শিশু সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আমজাদ শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) এবং তার দুই বছর বয়সী কন্যা সামিয়া।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৫টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরাঞ্চলের একটি নির্জন পুকুরপাড় এলাকায় কুকুর মরদেহ টানাটানি করলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন সেখানে গিয়ে মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহের কিছু অংশ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে এক নারী ও একটি শিশুর মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহগুলো আংশিক গলিত ও বিকৃত অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে দুর্বৃত্তরা মা ও শিশুকে হত্যার পর মরদেহ গোপন করতে মাটিচাপা দিয়ে রাখে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg