শিরোনাম
গোয়ালন্দে পেঁয়াজের হাটে ধলতা বিরোধী সচেতনতামূলক অভিযান নদী-খাল দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করলেন প্রতিমন্ত্রী অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা রাজবাড়ী জেলা পুলিশ দৌলতদিয়ায় মসজিদ নির্মাণে মোস্তফা মেটালের ২০ মণ রড প্রদান রাজবাড়ীতে উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট পদ্মায় নৌপুলিশের অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১ গোয়ালন্দে প্রেমের ফাঁ/দে ফেলে স্কুলছাত্রীকে সংঘ/বদ্ধ ধর্ষ/ণের অভিযোগ রাজবাড়ীর পদ্মা নদীতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারসহ ৬২ জনকে জেলা পরিষদের অনুদান সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত মুরাদ, ১৬ দিন পর দেশে ফিরল মরদেহ

গোয়ালন্দে পেঁয়াজের হাটে ধলতা বিরোধী সচেতনতামূলক অভিযান

স্টাফ রিপোর্টার / ২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পেঁয়াজের হাটে ধলতা বা অতিরিক্ত ওজন কর্তনের বিরুদ্ধে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৩ মে) দুপুরে গোয়ালন্দ বাজারে ব্যবসায়ীদের সচেতন করতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।

জানা গেছে, রাজবাড়ীর অন্য তিনটি উপজেলায় ইতোমধ্যে ধলতা বা অতিরিক্ত ওজন নেওয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে সরকারি নির্দেশনাও জারি করা হয়েছে, যাতে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ওজন নেওয়া বন্ধ করা হয়।

গোয়ালন্দ বাজারে কৃষকদের কাছ থেকে ধলতা নেওয়ার অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত বাজারে উপস্থিত হয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন।

এসময় তিনি ব্যবসায়ীদের একত্রিত করে বলেন, আগে এক মণ পেঁয়াজ বা রসুনে দুই থেকে তিন কেজি পর্যন্ত ধলতা নেওয়া হতো, কিন্তু এখন থেকে এ ধরনের অতিরিক্ত ওজন নেওয়া যাবে না। সরকার এ পদ্ধতি নিষিদ্ধ করেছে এবং ধলতা ব্যবস্থা বাতিল ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, আজ প্রথম দিন হওয়ায় আপনাদের সতর্ক করা হচ্ছে। আপনারা বিষয়টি বাজারের অন্য ব্যবসায়ীদেরও জানিয়ে দেবেন। পরে কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে আপনাদের সঙ্গে বসে বিস্তারিত আলোচনা করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg