শিরোনাম
পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

রাজবাড়ীতে উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ী জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কার্যক্রম আরও বেগবান করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধির আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি তার বক্তব্যে জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি মাদকের বিরুদ্ধে আবারও ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রদান করেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ও রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান জনাব আব্দুস সালাম মিয়া।  তিনি তার বক্তব্যে জেলার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়সহ জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg