শিরোনাম
পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন গোয়ালন্দে ৪৮ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে ৭০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ র‌্যাবের হাতে গ্রেপ্তার রাজবাড়ীতে পুলিশ সদস্যকে মারধরের মামলার অন্যতম প্রধান আসামি রাজধানী থেকে গ্রেপ্তার গোয়ালন্দে মাতম চলাকালে হিটস্ট্রোকে প্রাণ গেল ভক্তের কালুখালীতে চায়না দুয়ারী জাল তৈরির কারখানায় অভিযান, ৬ লাখ টাকার জাল জব্দ কালুখালীতে উন্নয়নমূলক কাজের তদারকি, ত্রুটি সংশোধনের নির্দেশ ইউএনও’র স্কুল ফাঁকি দিয়ে পুকুরে গোসল, স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ৪ শিক্ষার্থীকে সতর্ক করল প্রশাসন গোয়ালন্দে বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণ, দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

রাজবাড়ীতে হারানো ৪৭ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করলেন পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার / ৯৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

0Shares

জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৪৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে রাজবাড়ী জেলা পুলিশ। সাধারণ ডায়েরি (জিডি) অনুসন্ধানের ভিত্তিতে এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইলগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার পাঁচটি থানায় দায়ের হওয়া জিডির প্রেক্ষিতে পুলিশ সুপারের কার্যালয়ের এলআইসি শাখার একটি বিশেষ দল অভিযান চালিয়ে মোবাইলগুলো উদ্ধার করে। এর মধ্যে রাজবাড়ী সদর থানা থেকে ২১টি, গোয়ালন্দ ঘাট থানা থেকে ৭টি, পাংশা মডেল থানা থেকে ৭টি, কালুখালী থানা থেকে ৮টি এবং বালিয়াকান্দি থানা থেকে ৪টি মোবাইল উদ্ধার করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে সেগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

মোবাইল হস্তান্তরের আগে পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি হারানো মোবাইল উদ্ধার এবং সাইবার অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। মোবাইল হারানো, বিকাশ প্রতারণা ও সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত জিডির ভিত্তিতে এলআইসি শাখা সক্রিয়ভাবে তদন্ত পরিচালনা করছে।

উদ্ধারকৃত মোবাইল ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। তাদের মতে, হারানো মোবাইল ফিরে পাওয়ার আশা না থাকলেও পুলিশের আন্তরিক প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের আস্থা আরও জোরদার করেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg