শিরোনাম
মেয়েকে নিয়ে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত কন্যা রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আমি বিয়ারের ব্যবসার সঙ্গে জড়িত, তবে অন্য কোনো মাদক বিক্রির সঙ্গে সম্পৃক্ত নই, দাবি সুমনের গোয়ালন্দে গাইড-গ্রামার বাণিজ্যের অভিযোগ, শিক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন গোয়ালন্দে হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু, রাজবাড়ীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের সহায়তায় জেলা পরিষদের বিশেষ উদ্যোগ আহলাদিপুর হাইওয়ে থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিলেন মাকসুদুর রহমান মুরাদ রাজবাড়ীতে লোডশেডিংয়ের ভয়াবহ রূপ, গরমে অতিষ্ঠ পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ৩ ঝিমিয়ে পড়েছে গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক উন্নয়ন কাজ, বাড়ছে জনদুর্ভোগ

মেয়েকে নিয়ে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত কন্যা

স্টাফ রিপোর্টার / ২৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর সদর উপজেলায় বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা সাড়ে তিন বছরের শিশুকন্যা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়।

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সুমন মন্ডল তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে সওদা করতে যাচ্ছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে শিশুটি তার কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের তীব্রতায় শিশুটি কোল থেকে ছিটকে পড়লেও আশ্চর্যজনকভাবে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। পরিবারের সদস্যরা জানান, শিশুটির নাক ও কান দিয়ে সামান্য রক্তক্ষরণ হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে।

নিহত সুমন মন্ডল মজ্জৎকোল গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে একটি এনজিওতে কর্মরত থাকলেও সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই অবস্থান করছিলেন।

মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। সুমন মন্ডলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, বাবার মৃত্যুর শোকের মধ্যেও শিশুকন্যা সাফিয়ার বেঁচে যাওয়াকে অলৌকিক হিসেবে দেখছেন স্থানীয়রা। পুরো এলাকায় এ ঘটনায় শোক ও বিষাদের ছায়া বিরাজ করছে।

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg