শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

গোয়ালন্দে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামছুল হকের স্মরণে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ১৬৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দে প্রবীণ সাংবাদিক ও গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামছুল হক (শামছু রিপোর্টার)-এর স্মরণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গোয়ালন্দ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে গোয়ালন্দ প্রেসক্লাব।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল বিকেলে সাংবাদিক শামছুল হক ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বাধীনতা-পরবর্তী সময়ে দৈনিক আজাদ, দৈনিক ইত্তেহাদসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় কর্মরত ছিলেন। এছাড়া ১৯৭২ সালে গোয়ালন্দ প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, সহ-সভাপতি আমিনুল ইসলাম রানা, সাংবাদিক সিরাজুল ইসলাম, কুদ্দুস উল আলম, দপ্তর সম্পাদক সাইদুর রহমান পারভেজ, প্রচার সম্পাদক লুৎফর রহমান সোহাগ, সাংবাদিক আক্তারুজ্জামান রনি ও জাকির হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

স্মরণ সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গোয়ালন্দ বাজার বড় মসজিদের পেশ ইমাম মাওলানা আবু সাঈদ।
কয়েকটি হেডলাইন করে দাও

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg