শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

গোয়ালন্দে হামে আক্রান্ত হয়ে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু,

স্টাফ রিপোর্টার / ৩৫০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় হামে আক্রান্ত হয়ে আরিশা ইসলাম (৯ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১টা ৪৫ মিনিটে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মা ও শিশু বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শিশুটি গোয়ালন্দ উপজেলার ১ নম্বর ওয়ার্ডের শাহজাহান মেম্বার পাড়ার উজ্জল ফকিরের কন্যা।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে শিশুটির শরীরে হামের উপসর্গ দেখা দেয়। প্রথমে তাকে গোয়ালন্দ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে তাকে ফরিদপুর সদর হাসপাতাল ও একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।

কিন্তু অবস্থার আরও অবনতি হলে গত ১৩ এপ্রিল রাতে তাকে ঢাকার আগারগাঁওয়ের মা ও শিশু বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর শুক্রবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।
সন্ধ্যা ৬টার দিকে মরদেহ গোয়ালন্দে নিজ বাড়িতে আনা হয় এবং রাত ৮টা ৩০ মিনিটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর দাবি উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকাদান ও দ্রুত চিকিৎসা গ্রহণই হামের মতো প্রাণঘাতী রোগ থেকে শিশুদের সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg