শিরোনাম
গোয়ালন্দে বিএনপি নেতার ভাঙারির দোকানে মিলল সরকারি চোরাই মালামাল, আটক ১ গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি

রাজবাড়ীতে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার,, রাজবাড়ীতে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে বৃহৎ পরিসরের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়।

বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় দৌলতদিয়া–ফরিদপুর মহাসড়কে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং সওজের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, এন-৭ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে আগামী এক বছরের মধ্যে জেলাজুড়ে প্রায় ২ হাজার গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান। এছাড়াও উপস্থিত ছিলেন সওজের উপবিভাগীয় প্রকৌশলী শিশির কুমার বড়াল, উপসহকারী প্রকৌশলী আশিষ কুমারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সওজের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস জানান, সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ১ কিলোমিটার এলাকায় ২০০টি বৃক্ষরোপণের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে জেলায় ২ হাজার গাছ লাগানো হবে।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পথচারীদের জন্য ছায়া নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg