শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

রাজবাড়ীতে কৃষক আতর শেখ হত্যা মামলার আসামি সিদ্দিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, 
রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিক (৪৫) কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

রবিবার (১৫ মার্চ) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে র‍্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সিদ্দিক রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া খন্দকারপাড়া গ্রামের শফি শেখের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসহ রজব আলী শেখের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় আতর শেখ, রাকিব, আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগও করে বলে অভিযোগ রয়েছে।

পরে গুরুতর আহত আতর শেখকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg