শিরোনাম
কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রাজবাড়ীর পাংশায় মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

রাজবাড়ীর পাংশায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ১৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার, 
রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের আওতায় উপকারভোগী পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সরকারের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন।

প্রধান অতিথির বক্তব্যে ড. তিতুমীর বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে দেশের নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে একটি সমন্বিত সহায়তা ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। এতে প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করে সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, পাইলট কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলাতেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর ঘোষণার পর সারাদেশের ১৪টি উপজেলার মধ্যে পাংশা উপজেলাকে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের জন্য নির্বাচিত করা হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর ঝিকরী গ্রামে গত ২৫ ফেব্রুয়ারি উপকারভোগী পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। পরে যাচাই-বাছাই শেষে নির্বাচিত পরিবারগুলোকে এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হয়।

প্রথম ধাপে হাবাসপুর ইউনিয়নের ১ হাজার ২০১টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। কার্ড পেয়ে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছেন এবং সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg