শিরোনাম
বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন

পাংশায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার / ১৭৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

0Shares

স্টাফ রিপোর্টার।।
রাজবাড়ীর পাংশা উপজেলায় মৌসুমী আক্তার বৃষ্টি (২৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে পাংশা পৌরসভার সর্দার বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়াবাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাংশা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওবাইদুর রহমান সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় বৃষ্টির মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, নিহত মৌসুমী আক্তার বৃষ্টি পাংশা উপজেলার মৃগী বিশ্বাস বাড়ি এলাকার মোসলেম উদ্দিন বিশ্বাসের মেয়ে। তিনি সৌদি আরব প্রবাসী ও যশোর জেলার ঝিকরগাছা থানার বাইসা এলাকার বাসিন্দা মো. আশানুর রহমানের স্ত্রী। বর্তমানে তিনি পাংশা পৌর এলাকার আমেরিকা প্রবাসী আব্দুল মমিন মণ্ডলের তিনতলা বাড়ির একটি ভাড়াবাসায় বসবাস করছিলেন।

প্রাথমিকভাবে জানা গেছে, দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে চলমান পারিবারিক কলহের কারণে বৃষ্টি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg