শিরোনাম
গোয়ালন্দে খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলার নবাগত ইউএনও’র সঙ্গে গোয়ালন্দ প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইউনুস মোল্লা গ্রেপ্তার রাজবাড়ীতে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের নিজস্ব এটিএম সেবা চালু রাজবাড়ীতে ফেইক নিউজ ও গুজব প্রতিরোধ কমিটির সভা রাজবাড়ীর বহরপুরে বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় ১০টি দোকান রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড দৌলতদিয়া ওয়াই-টাইপ সেতুর ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

লুট হওয়া অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স: ফরিদপুরে র‌্যাব-১০ এর সফল অভিযান

স্টাফ রিপোর্টার / ১২১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

0Shares

স্টাফ রিপোর্টার।।
ফরিদপুর কোতয়ালী থানা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৩টি অবিস্ফোরিত গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ এবং ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ।

র‌্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বিআরটিসির দক্ষিণ পাশের প্রাচীরের বাইরে চরকমলাপুরগামী সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটির নিকট ঝোপঝাড়ের ভেতর থেকে এসব গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র‌্যাব আরও জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা এবং নাশকতা প্রতিরোধে একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জিরো টলারেন্স নীতিতে রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করছে বাহিনীটি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ তারিখে জুলাই গণঅভ্যুত্থান এর সুযোগে দুষ্কৃতিকারীরা দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে। পরবর্তীতে এসব লুটকৃত অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ায় জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব দিয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্ট বাহিনীগুলোকে তৎপরতা জোরদারের নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব তাদের অভিযান আরও জোরদার ও দক্ষতার সঙ্গে পরিচালনা করছে বলে জানানো হয়।

র‌্যাব-১০ এর এই সফল অভিযান আবারও প্রমাণ করে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে বাহিনীটি সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg