শিরোনাম
বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন

গোয়ালন্দে গরু চুরি করে বিক্রি, বকেয়া টাকা নিতে এসে আটক দুই চোর

স্টাফ রিপোর্টার / ২৯৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার”রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গরু চুরির অভিযোগে দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে দৌলতদিয়া মাংস বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চর লালগোলা গ্রামের মো. মিলন মোল্লা (৩৮) ও দুলাল মিয়া (৪২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দৌলতদিয়া মাংস বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই দুই ব্যক্তি। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে আটককৃত মিলন মোল্লা জানান, তারা আট সদস্যের একটি চোর চক্রের সদস্য। গত সপ্তাহে মানিকগঞ্জের দৌলতপুর এলাকা থেকে চারটি গরু চুরি করে ট্রলারের মাধ্যমে দৌলতদিয়ায় এনে স্থানীয় গাজী কসাইয়ের ছেলে চুন্নু কসাইয়ের কাছে দেড় লাখ টাকায় বিক্রি করেন। এ সময় চুন্নু কসাই এক লাখ বিশ হাজার টাকা নগদ পরিশোধ করেন এবং বাকি ৩০ হাজার টাকা পরে দেওয়ার কথা বলেন। বকেয়া টাকা নিতে এসে তারা স্থানীয়দের হাতে ধরা পড়েন।

এ বিষয়ে অভিযুক্ত গাজী কসাই ও তার ছেলে চুন্নু কসাইয়ের বক্তব্য জানতে তাদের বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg