শিরোনাম
রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার রাজবাড়ীতে চাকরি না পাওয়ার ক্ষোভে বিদ্যালয় মাঠ দখল করে পাট চাষের অভিযোগ গোয়ালন্দে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন গোয়ালন্দে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন গোয়ালন্দে স্কুল দপ্তরীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক ও ব্ল্যাকমেইলের অভিযোগ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে হত্যা মামলার আসামি হয়েও বহাল তবিয়তে কৃষি কর্মকর্তা

স্টাফ রিপোর্টার / ৪৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

0Shares

ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান, সার ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ

স্টাফ রিপোর্টার:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আরিফুর রহমান হত্যা মামলার আসামি হয়েও বহাল তবিয়তে দাপিয়ে বেড়াচ্ছেন। শুধু তাই নয়, ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে মোবাইল কোর্ট পরিচালনা ও সার ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। উপজেলা নির্বাহী অফিসার শোকজ করলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।

জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনকে কেন্দ্র করে ২০২২ সালের ১৬ এপ্রিল আওয়ামী লীগ নেতা মোস্তফা জামানের প্যানেল বিজয়ী হয়। এতে কৃষি কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বাধীন গ্রুপের সঙ্গে বিরোধ দেখা দেয়। এর জের ধরে ঈদের দিন দুপুরে গোহাইলবাড়ী-চরদৈতরকাঠি এলাকায় সংঘর্ষে আকিদুল মোল্লা (৪৬) ও খায়রুল ইসলাম মিন্টু (৪৫) নিহত হন। এ ঘটনায় মামলা দায়ের হয়।

ঘটনার পর ২০২২ সালের ২৫ ডিসেম্বর আরিফুর রহমান বদলি হয়ে বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসে যোগ দেন। পরে ২০২৪ সালের ১৩ জানুয়ারি বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইসলামপুর ইউনিয়নের বাওনারা বাজারে বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে ম্যাজিস্ট্রেট পরিচয়ে অবৈধ অভিযান চালিয়ে অর্থ আদায়ের অভিযোগ ওঠে।

এ ঘটনায় ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে নিয়মিত মামলা দায়ের ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য শোকজ নোটিশ দেন। তবে এরপর আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় কয়েকজন সার ব্যবসায়ী অভিযোগ করেন, আরিফুর রহমান বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে টাকা দাবি করেন। সারের লাইসেন্স নিতে গেলেও মোটা অংকের অর্থ দিতে হয়, এতে তারা হয়রানির শিকার হন।

অভিযোগ অস্বীকার করে আরিফুর রহমান বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। মামলায় তাকে আসামি করা হলেও পিবিআই তদন্তে চার্জশিট থেকে অব্যাহতি দিয়েছেন। মোবাইল কোর্ট পরিচালনার অভিযোগ প্রসঙ্গে তিনি দাবি করেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ ধ্বংস করেছিলেন, কোনো টাকা নেননি। সারের লাইসেন্সের কাজও তিনি করেন না বলে জানান।

বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম বলেন, হত্যা মামলার বিষয়ে তিনি অবগত নন। তবে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে চাঁদাবাজির ঘটনাটি সত্য বলে স্বীকার করেন। তিনি আরও বলেন,সারের লাইসেন্সে অর্থ নেওয়ার অভিযোগ কেউ করলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম বলেন,বিষয়টি নিয়ে আমি অবগত নই এবং কোনো অভিযোগও পাইনি। অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ফয়েজ উদ্দিন মোল্লা বলেন,তার বিরুদ্ধে মামলা ও ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে আদালত পরিচালনার বিষয়ে জানি না। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg