সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ (রাজবাড়ী)
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য র্যালি, পরিচ্ছন্নতা কর্মসূচি ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে সেবা, ঐক্য ও প্রগতি এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা, পৌর ও দৌলতদিয়া ঘাট শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বর্ণাঢ্য র্যালি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা বলেন, স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের সেবায় নিয়োজিত এবং ভবিষ্যতেও দেশ ও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বক্তারা জাতীয়তাবাদের আদর্শ তুলে ধরে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উৎসব নয়, এটি নতুন করে সংগঠিত হওয়ার অঙ্গীকার। তাই আমরা আজ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নিয়েছি।
তারা আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা সেবা, ঔষধ কিংবা অ্যাম্বুলেন্স সেবা ব্যাহত হলে, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. মো. আসলাম মিয়ার নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ১৯৮১ সালের ১৯ আগস্ট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণতান্ত্রিক আন্দোলনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তুহিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, গোয়ালন্দ উপজেলা আহ্বায়ক ইয়াহিয়া খান এহিয়া, সদস্য সচিব মো. আবু সাঈদ মন্ডল, পৌর আহ্বায়ক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব, দেবগ্রাম ইউনিয়নের আহ্বায়ক মিজান ও যুগ্ম আহ্বায়ক সাব্বির, ছোট ভাকলা ইউনিয়নের আহ্বায়ক রাসেল ও সদস্য সচিব এরশাদ, উজান চর ইউনিয়নের আহ্বায়ক রাসেল ও সদস্য সচিব মানিক খান, দৌলতদিয়া ইউনিয়নের সদস্য সচিব রেজাউল করিম খানসহ স্থানীয় নেতাকর্মীরা।