শিরোনাম
বালিয়াকান্দিতে গাঁজা গাছসহ কথিত মাদক কারবারি গ্রেপ্তার তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পাশে মানবতার ফেরিওয়ালা মুন্নু শেখ, সম্মাননা দিল কালুখালী উপজেলা প্রশাসন রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন

মাদকবিরোধী অভিযানে গোয়ালন্দ থানা পুলিশের বড় সাফল্যি

মাদকবিরোধী অভিযানে গোয়ালন্দ থানা পুলিশের বড় সাফল্য

স্টাফ রিপোর্টার / ২৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

0Shares

মাদকবিরোধী অভিযানে গোয়ালন্দ থানা পুলিশের বড় সাফল্য

স্টাফ রিপোর্টার “রাজবাড়ীর গোয়ালন্দঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও একটি প্রাইভেটকার উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) ভোররাতে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানটি চালানো হয় দৌলতদিয়া বাস টার্মিনালের মাইক্রোস্ট্যান্ড এলাকায়। সেখান থেকে ৫৪০ (পাঁচশত চল্লিশ) বোতল ফেন্সিডিল ও একটি সিলভার রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।

পুলিশ জানায়, মাদক উদ্ধার সংক্রান্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। পাশাপাশি, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, অপরাধ দমন ও মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
ছবি সংযুক্ত
১৬/০৭/২৫

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg