শিরোনাম
রাজবাড়ীতে ডিবির অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেফতার গোয়ালন্দে সাবেক বিএনপি নেতাদের স্বাক্ষরে বহিষ্কারাদেশ, প্রশ্নের মুখে সাবেক নেতারা গোয়ালন্দে ১২৮ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার দৌলতদিয়া যৌনপল্লিতে ডিবির অভিযান: ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১ গোয়ালন্দে স্বপ্ন কুড়ির উদ্যোগে সেরা তিন পুত্রবধূকে সম্মাননা গোয়ালন্দ ভূমি অফিসের চুরির মালামাল উদ্ধার না হওয়ায় ব্যাহত ভূমি সেবা গোয়ালন্দে সন্ত্রাসী হামলায় মুমূর্ষু যুবক, আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় চালক, হেলপার ও সুপারভাইজার গ্রেপ্তার  বালিয়াকান্দিতে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ৬০ ঊর্ধ্ব বৃদ্ধ, মোবাইল কোর্টে জেল ও ৫০ হাজার টাকা জরিমানা পরিকল্পনা ছাড়াই গোয়ালন্দ আড়ৎপট্টিতে ড্রেন নির্মাণ, ভারি যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

রাজবাড়ীতে কোটি টাকার বিদ্যুৎ বিল জালিয়াতি: ওজোপাডিকোর মিটার রিডার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

0Shares

 

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী:
রাজবাড়ীতে বিদ্যুৎ বিল সংগ্রহের নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে কোটি টাকার বেশি আত্মসাৎ করে লাপাত্তা হওয়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর মিটার রিডার মোক্তার বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের শিমুলতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাজবাড়ী সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল তাকে আটক করে। রাতেই তাকে রাজবাড়ীতে নিয়ে আসা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা জানান, তথ্যপ্রযুক্তির সহায়তা ও সোর্সের মাধ্যমে মোক্তারের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গেছে, সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর নারায়ণপুর গ্রামের সেলিম মাস্টারের ছেলে মোক্তার বিশ্বাস দীর্ঘ ১৫ বছর ধরে ওজোপাডিকোর অধীনে আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে মিটার রিডারম্যান হিসেবে কর্মরত ছিলেন। এই পরিচয়ের সুযোগ নিয়ে তিনি বিদ্যুৎ বিল তৈরি, গ্রাহকদের কাছ থেকে নগদ ও বিকাশের মাধ্যমে বিল আদায় এবং নতুন সংযোগের নামে অর্থ গ্রহণ করতেন।

২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়কালে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শতাধিক গ্রাহকের কাছ থেকে তিনি কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি ধরা পড়ে যখন গ্রাহকদের নামে বকেয়া বিলের নোটিশ আসতে শুরু করে।

ভুক্তভোগী গ্রাহকরা প্রতিকার চেয়ে গত ২ জুলাই রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। জেলা প্রশাসনের হস্তক্ষেপে ওজোপাডিকোর রাজবাড়ী অফিসের সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মোক্তারের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

মোক্তার বিশ্বাসের এই প্রতারণা ও জালিয়াতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, তদন্ত শেষ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg