শিরোনাম
রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা

গোয়ালন্দে পদ্মা নদী থেকে ভাসমান মাথাবিহীন মরদেহ উদ্ধার

Lutfor Rahman / ৩২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

0Shares
স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় এক যুবকের মাথাবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৭ এপ্রিল) সকালে ছোট ভাকলা ইউনিয়নের অন্তর মোড় এলাকার খেয়া‌ ঘাটের পূর্ব পাশে পদ্মা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও দৌলতদিয়া নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে।

পরিবারের দাবি পদ্মা নদীতে ভাসমান মাথাবিহীন নিহত যুবক জিহাদ সরদার উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের শহিদ সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মাছ ধরতে গিয়ে জেলেরা নদীতে ভাসমান অবস্থায় একটি মাথাবিহীন মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের সদস্যরা এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।

নিহতের চাচা কেচমত সরদার জানান, জিহাদ ঢাকায় একটি জাহাজ নির্মাণ কারখানায় কাজ করতেন। গত ২৪ এপ্রিল বৃহস্পতিবার ছুটি নিয়ে সে বাড়িতে আসে। বাড়িতে এসে কারো সঙ্গে ফোনে কথা বলার পর বেরিয়ে যায় এরপর আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে নৌপুলিশ থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে প্রেরণের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg