শিরোনাম
পদ্মায় নৌকা থেকে ছিটকে পড়ে কৃষক নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান কালুখালীতে এনসিপির ১৮ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিরোধ, কালুখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ রাজবাড়ীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়

গোয়ালন্দে হেরোইনসহ মাদক কারবারি আটক

Lutfor Rahman / ৩৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে হেরোইনসহ এনায়েত শেখ নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানা পুলিশ।

আটক এনায়েত শেখ (৩৬) ফরিদপুর কোতয়ালী থানার নর্থ চ্যানেল ইউপির ওফাজুদ্দিন মাতুব্বর ডাংগী এলাকার শেখ জয়নালের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই মো. বিল্লাল হোসেন সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার দৌলতদিয়া ইউপির দুলাল বেপারী পাড়া এলাকায় নুরু চেয়ারম্যানের হ্যাচারীর গেটের সামনে পাকা রাস্তার উপর থেকে এনায়েত শেখকে ৩০ (ত্রিশ) পুরিয়া হেরোইনসহ আটক করা হয়।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg