শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

গোয়ালন্দে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Lutfor Rahman / ২৮৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় উপজেলা মাঠ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলা বিএনপি’র সভাপতি শেখ নিজাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক এ‍্যাড. লিয়াকত আলী বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এ‍্যাড. আসলাম মিয়া।

ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি কাশেম মন্ডল ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ সানু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল প্রমূখ।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাড. মো. আসলাম মিয়া বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আমরা এত বড় পরিসরে ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছি, যা আমাদের জন্য আনন্দের।

তিনি এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন গোয়ালন্দ পাকপাঞ্জতন জামে মসজিদের ইমাম মাওলানা গোলজার হোসেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg