স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উজানচর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠ চত্বরে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম খান ছলিমের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশারফ আহম্মেদ, সহ-সভাপতি আইয়ুব আলী খান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক মজিবর রহমান মজি, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমেদ সানু, উজানচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মৃর্ধা প্রমূখ।