শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

ধর্ষন ও নিপীড়নের প্রতিবাদে গোয়ালন্দে ছাত্রদলের মানববন্ধন

Lutfor Rahman / ৩৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল ১১টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রদলের সভাপতি মোতাহের হোসেন সুমনের সভাপতিত্বে ও সহ-সভাপতি কাউসার খানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, সাধারণ সম্পাদক সবুজ সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ঝর্ণা আক্তার, সাধারণ সম্পাদক রিফাত সরদার প্রমূখ।

এসময় উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু বলেন, সারা দেশে ধর্ষণ ও নারীর প্রতি নানা ধরনের স‌হিংসতার দ্রুত বিচার করতে হবে। সেই সাথে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দা‌বি করেন তিনি।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg