শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

গোয়ালন্দে তুচ্ছ ঘটনায় ব্যাবসায়ীর বাড়িতে হামলায় নারী-শিশুসহ আহত ৪ 

Lutfor Rahman / ১৪৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

0Shares
স্টাফ রিপোর্টার,
তুচ্ছ ঘটনার জের ধরে রাজবাড়ীর গোয়ালন্দে ব্যাবসায়ীর বসতবাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও শিশুসহ চারজনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন মো. কুদরত মন্ডল নামে এক ব্যবসায়ী।
গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল কৃষ্ণতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. কুদরত মন্ডল হাউলি কেউটিল কৃষ্ণতলা পৌর ১নং ওয়ার্ডের মৃত তোমেজ আলী মন্ডলের ছেলে ও গোয়ালন্দ পৌর জামতলা বাজারে মাংস ব্যাবসায়ী।
আহতরা হলেন, রাজবাড়ীর জেলার গোয়ালন্দ পৌরসভার হাউলি কেউটিল কৃষ্ণতলা পৌর ১নং ওয়ার্ডের মোঃ কুদরত মন্ডলের বড় মেয়ে মায়া আক্তার (২২), ছোট মেয়ে জয়া আক্তার (১৮) ও তার স্ত্রী ফাতেমা এবং মায়া আক্তারের দেড় বছর বয়সের মেয়ে জুনিয়া আক্তার।
অভিযোগ সূত্রে জানা গেছে, কুদরত মন্ডলের গোয়ালন্দ পৌর জামতলা বাজারে মাংসের দোকান রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শাহিন নামে এক যুবক তার দোকানের সামনে অটোরিকশা রেখে গেলে অভিযুক্ত আজিজল তাকে থাপ্পড় মারে। কুদরত মন্ডল এর প্রতিবাদ করলে আজিজল তাকে হুমকি দিয়ে চলে যায়। এর জের ধরে গতকাল সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে কুদরত মন্ডলের বাড়িতে হামলা চালায়। তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় তারা কুদরত মন্ডলের স্ত্রী ও দুই মেয়েকে কাঠের চলা দিয়ে পিটাতে থাকে। একপর্যায়ে আজিজল কাঠের চলা দিয়ে কুদরতের বড় মেয়েকে আঘাত করতে গেলে তার কোলে থাকা দেড় বছরের শিশুর গায়ে লাগে, এতে শিশুটি রক্তাক্ত জখম হয়।
এসময় কুদরতের বড় মেয়ের গলা থেকে এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও স্ত্রীর গলা থেকে দেড় ভরির চেইন ছিনিয়ে নেয় তারা। এছাড়া, ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। সংবাদ পেয়ে কুদরত মন্ডল বাড়িতে গিয়ে আহত নাতনিকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি এবং অভিযোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg