শিরোনাম
রাজবাড়ীতে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুক্তার মৃধা র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে গোয়ালন্দ থানায় জিডি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পণ্যবাহী ট্রাককে ঘিরে অতিরিক্ত ভাড়া দাবি ও হয়রানির অভিযোগ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজবাড়ীতে মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া পরিষদের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার পরিকল্পনার প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল গোয়ালন্দে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান, জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পাচ্ছেন এসিল্যান্ড মুনতাসীর দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা

দৌলতদিয়া যৌনপল্লি থেকে অস্ত্র ও গুলিসহ আটক ১

Lutfor Rahman / ২৩০ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ মোঃ আবুল হাসেম সুজন (৫০) নামে একজনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।

রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

আটককৃত মোঃ আবুল হাসেম সুজন রাজবাড়ী সদর উপজেলার মাটি পাড়া এলাকার মৃত জনাব আলী মিয়া’র ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার এসআই (নিঃ) ফরিদ মিয়া সংগীয় ফোর্স সহ রবিবার ভোর পৌনে চারটার দিকে যৌনপল্লিতে অভিযান পরিচালনা করে পূর্বপাড়া যৌনপল্লির ভিতর আইয়ুব মেম্বার এর বাড়ীর ভাড়াটিয়া সীমা ওরফে লাখি এর কক্ষে অভিযান পরিচালনা করে মো. আবুল হাসেম সুজনকে ০১টি বিদেশী পিস্তল, ০১টি পিস্তলের ম্যাগজিন, ০৩ রাউন্ড ৭.৬৫ গুলিসহ আটক করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

 

 

 

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg