শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

নাইট ব্যাডমিন্টন প্রতিযোগিতায় গোয়ালন্দ ঘাট থানা বিজয়ী

Lutfor Rahman / ২২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে নাইট ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানায় এই নাইট ব‍্যাডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ফরিদপুর মোঃ মারুফ হোসেন, যুগ্ম জেলা জজ, মাগুরা কাঞ্চন কুমার কুন্ডু, গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, গোয়ালন্দ উপজেলার ক্রিড়া সংগঠন ও ব‍্যাডমিন্টন খেলোয়াড় মো. রাজীব খান, আবু ওসমান প্রমুখ।

ফাইনাল খেলায় গোয়ালন্দ ঘাট থানা বনাম আবাবিল এন্টারপ্রাইজ একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত ১ সেটের খেলায় গোয়ালন্দ ঘাট থানা ৩১-২৯ পয়েন্টের ব‍্যবধানে আবাবিল এন্টারপ্রাইজকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

গোয়ালন্দ ঘাট থানার পক্ষে ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম ও বাঁধন এবং আবাবিল এন্টারপ্রাইজের পক্ষে তূর্য ও হিমেল খেলায় অংশ নেন। খেলা শেষে অতিথিরা ফাইনাল খেলার বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg