শিরোনাম
রাজবাড়ীতে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত গোয়ালন্দে ১০৫০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলামের রাজবাড়ীতে নানা আয়োজনে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ীতে নবজাতকের মরদেহ ঘিরে চাঞ্চল্য, মামা শ্বশুরের বিরুদ্ধে দাফন না করার অভিযোগ গোয়ালন্দে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন গোয়ালন্দে এইচএসসি পরীক্ষা শুরু, কেন্দ্র পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি) রাজবাড়ী সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড়ে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

গোয়ালন্দে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার 

Lutfor Rahman / ৩২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় নাজমা বেগম নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম।

গ্রেপ্তারকৃত- মোছাঃ নাজমা বেগম (৪২) উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়ার মো. ইউনুছ শেখের স্ত্রী এবং উজানচর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

এর আগে গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম এলাকার মোঃ শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম ৫৯ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। এ ছাড়াও আরও ৩০০/৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ওই মামলার সন্দিগ্ধ হিসাবে নাজমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণসহ নানা ধরনের অস্ত্র দিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমা বেগমকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg