শিরোনাম
রাজবাড়ীতে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত গোয়ালন্দে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে মশা নিধনে মাঠে পৌর কর্তৃপক্ষ, সপ্তাহে ৩ দিন চলবে স্প্রে রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন গোয়ালন্দে ৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি তুহিন আটক রাজবাড়ীতে রাত আড়াইটায় ট্রাকে অগ্নিকাণ্ড, তদন্তে পুলিশ রাজবাড়ীতে নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে জেলা বিএনপির আলোচনা সভা গোয়ালন্দে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় আমির হামজা গ্রেপ্তার বালিয়াকান্দির তালবাড়িয়া বিলে জলাবদ্ধতা, পানির নিচে পেঁয়াজের দানা ও ধান রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান গ্রেপ্তার

গোয়ালন্দে আইন শৃঙ্খলা বিষয়ক নাগরিক সভা অনুষ্ঠিত

Lutfor Rahman / ১৩৯ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

0Shares
স্টাফ রিপোর্টার,
রাজবাড়ীর গোয়ালন্দে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ও আইন শৃঙ্খলা বিষয়ক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে সাড়ে তিনটার দিকে গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম।
গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষের সভাপতিত্বে এসময় ছিলেন, উজানচর ইউনিয়নের বিট অফিসার এস আই আমিনুল হক, সহকারী বিট অফিসার এস আই সোহানুর রহমান, উজানচর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সেলিম খান ছলিম, সাধারণ সম্পাদক মো. শাহীন মৃধা, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, উজানচর ইউপি সদস্য মো. ফরিদুল ইসলাম, চুন্নু মীর মালত, ছাত্র প্রতিনিধি মো. আলআমিন সহ বিভিন্ন জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ প্রমুখ।
সভায় মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে সকলের বক্তব্য শোনা হয় এবং সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। এ সময় তিনি সুন্দর একটি গোয়ালন্দ গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg