শিরোনাম
গোয়ালন্দে চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ। দৌলতদিয়া টার্মিনালে নানা খাতে অর্থ আদায়, প্রশ্নের মুখে পরিবহন ব্যবস্থাপনা গোয়ালন্দে স্কুলের গাছ বিক্রিকে কেন্দ্র করে তোলপাড়, অভিযোগ ক্লাব সভাপতি ও বিএনপি নেতার বিরুদ্ধে ঈদ উপলক্ষে রাজবাড়ীতে ওয়ান নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত রাজবাড়ীতে মাদক নির্মূলে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী খৈয়ম গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ দৌলতদিয়ায় আবারও ‘ডিপার্চার চার্জ’ আতঙ্ক বালিয়াকান্দিতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ভুয়া ডিবি সেজে ছিনতাইয়ের চেষ্টা, সাহসী ইজিবাইক চালককে পুরস্কৃত করলেন এসপি দৌলতদিয়া ঈদযাত্রা প্রস্তুতি সভায় প্রশাসনকে প্রচ্ছন্ন হুমকি বাস মালিক নেতার

রাজবাড়ীতে ঘরোয়া পরিবেশে পালিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

স্টাফ রিপোর্টার / ৭৭৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

0Shares

আজ শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। দ্বাপর যুগের সন্ধিক্ষণে আবির্ভূত সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে, পৃথিবী থেকে দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তাদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে বিনোদপুর রাধা গোবিন্দ জিউর মন্দিরে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা কমিটির সভাপতি অরুণ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তোফাজ্জল হোসেন, সহকারী প্রকল্প পরিচালক, মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম রাজবাড়ী, আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, শ্রীকৃষ্ণ সেবা সংঘের সভাপতি মুক্তি যোদ্ধা শিবুপদ বিশ্বাস, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ সমীর কুমার দাস, সন্তোষ কুমার দত্ত, সভাপতি জিউর মন্দির, গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক জিউর মন্দির, শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক, লক্ষ্ণীকোল হরিসভা মন্দির।

বিনোদপুর রাধা গোবিন্দ জিউর মন্দির

বিনোদপুর রাধা গোবিন্দ জিউর মন্দির।

অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা ।

জন্মাষ্টমীর অনুষ্টানে বক্তারা বলেন, ” শ্রীকৃষ্ণ যেমন দুষ্টের দমন করে সৃষ্টির পালন করতে আজকের দিনে জন্ম নিয়েছিলেন। তেমনি দেশ, জাতি তথা বিশ্বের সকল অশুভ শক্তির পরাজয় হবে সৃষ্টের পালন হবে এবং শুভ শক্তির উদয় হবে।”

প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদিপ্ত চক্রবর্তী কান্ত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালনে সার্বিক সহযোগিতা করায় রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম ও পুলিশ সুপার মো মিজানুর রহমার পিপিএম কে ধন্যবাদ জানান।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg