শিরোনাম
দৌলতদিয়া ফেরিঘাটে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের পর গজ থাকার অভিযোগ, গুরুতর অসুস্থ বিথী কালুখালীর শায়লা পারভীন স্বর্ণা বিজেএসে ২৮তম, সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীনদের বরণ রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন

গোয়ালন্দে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Lutfor Rahman / ১৬২ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে ৪৭ (সাতচল্লিশ) বোতল ফেনসিডিলসহ মনিরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার ওসি রাকিবুল ইসলাম।

গ্রেপ্তারকৃত মো. মনিরুল ইসলাম (৩৩) ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার ভায়ানা মোল্লা পাড়া গ্রামের মো. মাহাতাব উদ্দিন মন্ডলের ছেলে।

জানা গেছে, গোয়ালন্দঘাট থানার এসআই সেলিম মোল্লা সংগীয় ফোর্সসহ গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে চেকপোষ্ট করার সময় রোজিনা পরিবহন বাসের যাত্রী মনিরুল ইসলামকে ৪৭ (সাতচল্লিশ) বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg