শিরোনাম
রাজবাড়ীতে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী পাংশায় আমবাগান থেকে ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার রাজবাড়ীতে নিখোঁজের ৪ দিন পর কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান

রাজবাড়ীতে যৌথ-বাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার 

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৫৭ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

0Shares

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

শনিবার(০৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামের অনাথ আলী শেখের ছেলে সজল শেখ (২৪), আজম মন্ডলের ছেলে জিহাদ মনডল (১৯), মৃত জনাব আলী মন্ডলের ছেলে আলেফ মন্ডল (৫০)।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাংশা থানার সরিষা ইউনিয়নে শনিবার ভোর রাতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ১টি ওয়ান শুটার গান , ১টি দেশীয় তৈরি একনালা বন্দুক এবং তিন রাউন্ড গুলি উদ্ধার সহ তাদের গ্রেফতার করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সজলের নামে ইতোপূর্বে একটি অস্ত্র, তিনটি ডাকাতি প্রস্তুতির মামলা সহ মোট ছয়টি মামলা রয়েছে।

তিনি আরও বলেন, সেনাবাহিনী আসামীদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে পুলিশকে সহযোগিতা করেছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg