শিরোনাম
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় মিলনের যাবজ্জীবন পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময় গোয়ালন্দে শিশু ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল রাজবাড়ীর নতুন পুলিশ সুপার মীর মনির হোসেন নামজারি ফি ১,১৭০ টাকা, গোয়ালন্দে অতিরিক্ত অর্থ দাবি করলেই এসিল্যান্ডকে জানানোর আহ্বান রাজবাড়ীতে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত রাজবাড়ী সদর ইউএনও নিরুপমা রায়ের বিদায় বার্তা, পদ্মাকন্যা রাজবাড়ী হৃদয়ে থাকবে গোয়ালন্দে ওজন স্কেলে অভিযান: অতিরিক্ত ওজনের ৫ পরিবহনকে জরিমানা

মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য ও কুটুক্তির প্রতিবাদে গোয়ালন্দে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ১৭৮ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

0Shares
স্টাফ রিপোর্টার,
ইসলাম ও মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে নিয়ে ভারতের হিন্দু রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নিতিশ রানে কর্তৃক অবমাননাকর মন্তব্য ও কুটুক্তির প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শুক্রবার (০৪ অক্টোবর) জুম্মার নামাজের পর শহীদ মহিউদ্দিন আনসার  ক্লাবের সামনে থেকে গোয়ালন্দ সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
বিক্ষোভ মিছিলটি  আনসার ক্লাব থেকে বের হয়ে গোয়ালন্দ  বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার বড় মসজিদ হয়ে পুনরায় আনসার ক্লাবে সমবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন আল জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম । উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাওলানা শামসুল হুদা খতিব মসজিদ পাড়া জামে মসজিদ,  হাফেজ আবু সাঈদ খতিব গোয়ালন্দ বাজার বড় মসজিদ, মাওলানা আজম আহাম্মেদ খতিব মডেল মসজিদ গোয়ালন্দ উপজেলা, আরো উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবলু প্রমুখ। পরে মোনাজাত ও দোয়া করা হয়।
বক্তারা বলেন, ইসলাম ও মহানবী হযরত মুহম্মদ (সা.)-কে নিয়ে কোনো কটূক্তি সহ্য করা হবে না। বাংলার মানুষ ভারতে লংমার্চ করতে প্রস্তুত আছে। মুসলিমরা কোনো প্রকার অপমান সহ্য করবে না।
Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg