শিরোনাম
রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল রাজবাড়ীর তিন উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

গোয়ালন্দে দেশীয় মদসহ এক যুবক আটক

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩০৫ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

0Shares

স্টাফ রিপোর্টার,

রাজবাড়ীর গোয়ালন্দে ৫২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ রাজন বিশ্বাস লাবু নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (০৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম।

আটককৃত- রাজন বিশ্বাস লাবু (৩৫) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সামসু মাস্টার পাড়া গ্রামের নূর মোহাম্মদ মাইঝা বিশ্বাসের ছেলে।

জানা গেছে, গোয়ালন্দঘাট থানার এসআই মো. সেলিম মোল্লা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে আটটার দিকে দৌলতদিয়া পতিতাপল্লীর খাজার ডেকের গলি রাজন বিশ্বাস লাবু এর ভাড়া করা লাল মিয়ার টিনের বসত ঘর থেকে ৫২ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ রাজন বিশ্বাস লাবুকে আটক করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম বলেন, আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে শুক্রবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg