শিরোনাম
দৌলতদিয়ার পুড়াভিটায় মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়াসহ আটক মাদক ব্যবসায়ী ছিনতাই রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেন্টার স্থাপনের ঘোষণা কালুখালীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন খাগজানা উচ্চ বিদ্যালয় রাজবাড়ীর বালিয়াকান্দি ভেজাল তিল তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা রাজবাড়ীর কালুখালীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩ রাজবাড়ীর লোকোশেড এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ আটক ৫, কারাদণ্ড ও অর্থদণ্ড কালুখালীতে নিখোঁজ জামায়াত কর্মীর হাত-পা বাঁধা দগ্ধ মরদেহ উদ্ধার রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-আওয়ামী লীগের ৮ সক্রিয় সদস্য গ্রেফতার গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রাজবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

বিস্কুটের লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩২৬ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

0Shares

বিস্কুটের লোভ দেখিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বৃদ্ধ শামসুদ্দিন কহাই (৬২) বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার (২২ আগষ্ট) পাংশা মডেল থানায় শিশুটির ভাই বাদী হয়ে লিখত অভিযোগ দায়ের করে। গত দুই দিনেও আসামী কে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অভিযুক্ত শামসুদ্দিন কহাই জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা পশ্চিম করিগরপাড়া গ্রামের মৃত নিফাস উদ্দিন শেখের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ আগষ্ট) বেলা সাড়ে ৩ টার দিকে শামসুদ্দিন কহাই বিস্কুটের লোভ দেখিয়ে শিশুটিকে তার শোবার ঘরের মধ্যে নিয়ে যায়। এরপর দুই হাত পা খাটের সাথে বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকারে তার চার বছরের আর একটি বোন দরজা থাপরাতে থাকে। তখন বৃদ্ধ শামসুদ্দিন কহাই তার কাজ শেষ করে শিশুটির হাত পা মুখ খুলে দিয়ে শিশুটির ঘর থেকে বেড় করে দেয়। শিশুটি বাড়ি এসে তার মা কে উক্ত ঘটনা জানায়। পরে তার মা তাকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হয় পরের রাজবাড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

একটি সূত্র বলছে বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় কিছু লোক গ্রাম্য সালিশের নাটক সাজিয়েছিল। তবে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বিষয়টি অবগত হলে শিশুটির ন্যায় বিচার নিশ্চিত করতে মামলাটি এজাহার ভুক্ত করতে থানা পুলিশ কে বলেন।

পাংশা মডেল থানার ওসি তদন্ত রাশিদুল ইসলাম জানান, শিশু ধর্ষণের অভিযোগে শামসুদ্দিন কহাই এর নামে থানায় মামলা হয়েছে। আসামি এখনো গ্রেপ্তার হয়নি, তবে অভিযান চলমান রয়েছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg