শিরোনাম
গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান, ৫৫০ মিটার অবৈধ জাল জব্দ গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের অবিচল বিশ্বাসে ৫০ বছর পূর্তি উদযাপন পাংশায় প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় রাজবাড়ীর জেলেরা গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযান বালুবাহী ৬ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন শত শত মানুষ দৌলতদিয়া পোড়াভিটায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, স্থানীয়দের এক হওয়ার আহ্বান গোয়ালন্দে ইউসিবি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন গোয়ালন্দে ভেজা বালি পরিবহন, ছয় ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা কালুখালীতে রেড ক্রিসেন্টের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

নগরকান্দার বিনোদিয়া বাজারে আগুনে পুড়ে গেছে পাঁচটি দোকান

ষ্টাফ রিপোর্টার | রাজবাড়ী টেলিগ্রাফ / ৩৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

0Shares

ফরিদপুর জেলা প্রতিনিধি,

ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বিনোদিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান পুড়ে গেছে।

সোমবার (৩০ অক্টোবর) আনুমানিক ভোর ৪ টার দিকে আগুনের সুত্রপাত হয়। ভয়াবহ এই অগ্নিকান্ডে ঐ বাজারের ৫ টি দোকান পুড়ে ছাঁই হয়। এতে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো অলিম্পিক ইন্ডাস্ট্রি লিঃ,এটি হক লিঃ, কোকোকোলা ফুডস,আকিজ গ্রুপ,লাবনী জুস, আবুল খায়ের গ্রুপ,পুষ্টি বিস্কুট,নিউ লাইফ ইত্যাদি।

আগুনের লাগার খবর পেয়ে সালথা ও নগরকান্দা থানা ফায়ার সার্ভিস এর কর্মীগণ এক যোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারনে আগুনের সুত্রপাত হলো তার নির্দিষ্ট কোন কারন এখনো তারা জানতে পারেননি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তারা ধারণা করা হচ্ছে।

Facebook Comments


এ জাতীয় আরো খবর
NayaTest.jpg